এক্সচেঞ্জ পলিসি

অনলাইন অর্ডার এবং এক্সচেঞ্জ পলিসি

⚠️  ইনসাইড ঢাকা মেট্রো:

⦿ ডেলিভারী: ঢাকা মেট্রোর ভিতরে "পাঠাও কুরিয়ার" ডেলিভারি চার্জ ৮০ টাকা (Full COD)। ডেলিভারি টাইম: ২-৩ কর্মদিবস।

⦿ রিটার্ন: ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন পণ্যটি ভালোভাবে দেখে নিন এবং বাকি টাকা ক্যাশে পরিশোধ করুন। প্রোডাক্ট ট্রায়াল দেয়া যাবে না। পণ্য ডেলিভারি হওয়ার পর কোনো রিটার্ন/ এক্সচেঞ্জ/ রিফান্ড/ অভিযোগ গ্রহণ করা হবে না।

কোনো বিশেষ কারণে যদি প্রোডাক্ট রিটার্ন করতে হয়, তবে অনুগ্রহ করে ডেলিভারি ম্যানকে শুধুমাত্র ডেলিভারি চার্জ ৮০ টাকা প্রদান করে পণ্যটি ফেরত পাঠিয়ে দিন।

পরবর্তীতে একই পণ্য বা অন্য কিছু নিতে চাইলে, আপনাকে নতুন করে অর্ডার প্লেস করতে হবে এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য।


⚠️  আউটসাইড ঢাকা মেট্রো:

⦿ ডেলিভারী: ঢাকা মেট্রোর বাইরে "পাঠাও কুরিয়ার" ডেলিভারি চার্জ ১৫০ টাকা অগ্রিম বিকাশ পেমেন্ট করে অর্ডার কনফর্ম করতে হবে (অফেরতযোগ্য)। bKash-01841534999 এই নম্বরে পেমেন্ট করার পর স্ক্রিনশট ইনবক্সে সেন্ড করুন। প্রোডাক্টের অবশিষ্ট টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারিম্যানকে পরিশোধ করবেন।
ডেলিভারি টাইম: ৪-৫ কর্মদিবস।

⦿ রিটার্ন: ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন পণ্যটি ভালোভাবে দেখে নিন এবং বাকি টাকা ক্যাশে পরিশোধ করুন। প্রোডাক্ট ট্রায়াল দেয়া যাবে না। পণ্য ডেলিভারি হওয়ার পর কোনো রিটার্ন/ এক্সচেঞ্জ/ রিফান্ড/ অভিযোগ গ্রহণ করা হবে না।

কোনো বিশেষ কারণে যদি প্রোডাক্ট রিটার্ন করতে হয়, তবে অনুগ্রহ করে ডেলিভারি ম্যানের কাছেই প্রোডাক্টটি ফেরত পাঠিয়ে দিন।

পরবর্তীতে একই পণ্য বা অন্য কিছু নিতে চাইলে, আপনাকে নতুন করে অর্ডার প্লেস করতে হবে এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য।


⚠️ 𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗡𝗢𝗧𝗘 𝗧𝗛𝗔𝗧, 𝗔𝗡𝗬 𝗙𝗢𝗥𝗠 𝗢𝗙 𝗣𝗔𝗬𝗠𝗘𝗡𝗧 𝗜𝗦 𝗡𝗢𝗡-𝗥𝗘𝗙𝗨𝗡𝗗𝗔𝗕𝗟𝗘.



আউটলেট প্রোডাক্ট এক্সচেঞ্জ পলিসি

আপনার এক্সচেঞ্জ অভিজ্ঞতাকে সহজ ও নির্বিঘ্ন রাখতে অনুগ্রহ করে নিচের নির্দেশনাগুলো মেনে চলুন:

সময়সীমা: ক্রয়ের তারিখ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে আউটলেটে এসে এক্সচেঞ্জ করতে হবে। ৭ দিন পার হলে এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই সময়সীমার অন্তর্ভুক্ত) একটি ইনভয়েসে মাত্র ১ বার এক্সচেঞ্জ করা যাবে।

ইনভয়েস আবশ্যক: এক্সচেঞ্জের সময় মূল হার্ড কপি ইনভয়েস সাথে থাকতে হবে। ইনভয়েসের কোনো ডিজিটাল ছবি বা স্ক্যান কপি এক্সচেঞ্জের জন্য গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মূল মুদ্রিত ইনভয়েস (Original Printed Invoice) প্রদর্শন সাপেক্ষে এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু করা হবে। ইনভয়েস হারিয়ে গেলে বা অস্পষ্ট হয়ে গেলে (কালি মুছে গেলে) TORI কোনোভাবেই দায়ী নয়।
এক্সেসরিজ ও গিফট: পণ্যের সাথে কোনো বোতাম বা গিফট আইটেম থাকলে সেগুলোও অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। কোনো অংশ হারিয়ে গেলে এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না।


পণ্যের অবস্থা:

পণ্যটি অবশ্যই অব্যবহৃত, ধোয়া হয়নি এমন এবং বিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে। কোনো পোশাকে যদি পারফিউম, ঘাম, মেকআপের দাগ বা ধোয়ার সাবানের ঘ্রাণ পাওয়া যায়, তবে তা এক্সচেঞ্জ করা হবে না। পণ্যটি অবশ্যই ঠিক যেমনভাবে ডেলিভারি দেওয়া হয়েছিল, সেই অবস্থায় থাকতে হবে। এক্সচেঞ্জের সময় পণ্যের সাথে থাকা অরিজিনাল প্রাইস ট্যাগ, লেবেল এবং প্যাকেজিং অক্ষত থাকা বাধ্যতামূলক। যদি প্রাইস ট্যাগে কোনো কাটাকাটি করা হয় বা ট্যাগটি ছিঁড়ে আবার পিন দিয়ে লাগানো হয়, তবে সেই পণ্যটি এক্সচেঞ্জের জন্য বিবেচিত হবে না।


পণ্য যাচাই:

এক্সচেঞ্জ করার সময় আমাদের টিম পণ্যটি ভালোভাবে পরীক্ষা করবে। যদি পণ্যটি ত্রুটিযুক্ত (যেমন: ছেঁড়া, দাগ লাগা বা পারফিউমের ঘ্রাণ) মনে হয়, তবে আমরা এক্সচেঞ্জ রিকোয়েস্ট বাতিল করার অধিকার রাখি।

পার্থক্য যাচাই :

কাপড়ের রঙের ক্ষেত্রে (বিশেষ করে ব্লক প্রিন্ট বা হ্যান্ডলুমের ক্ষেত্রে) সামান্য রঙের তারতম্য কারণে রঙের ভিন্নতাকে ত্রুটি হিসেবে গণ্য করা হবে না।


ধৌত করার পর দাবি:

পণ্য ধোয়ার পরে (Washing) কালার বা কাপড়ের কোনো প্রকার পরিবর্তনের জন্য এক্সচেঞ্জ প্রযোজ্য হবে না। গ্রাহককে অবশ্যই পণ্যটি ব্যবহারের আগে ট্রায়াল দিয়ে এবং চেক করে নিতে হবে।

অল্টারেশন বা পোশাকের পরিবর্তন:
অনেক সময় গ্রাহক পোশাকের হাতা বা ঝুলের মাপ পরিবর্তন করার পর সেটি এক্সচেঞ্জ করতে চান। যদি কোনো পোশাকের মূল ডিজাইন বা মাপে পরিবর্তন (Alteration) করা হয়, তবে সেই পণ্যটি কোনোভাবেই এক্সচেঞ্জযোগ্য হবে না।

মূল্য সমন্বয়:

তরী-তে কোনো ক্যাশ রিফান্ড পলিসি নেই। এক্সচেঞ্জকৃত পণ্যের মূল্য আগের পণ্যের সমান বা তার বেশি হতে হবে। যদি নতুন পণ্যের মূল্য কম হয়, তবে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে না (সেক্ষেত্রে অন্য কোনো আইটেম নিয়ে মূল্য সমন্বয় করা যেতে পারে)।


ছাড়কৃত পণ্য:

বিশেষ অফার, সেল বা ডিসকাউন্টে কেনা পণ্য এক্সচেঞ্জ হবে না।


বিশেষ পরামর্শ:

পণ্যটি কেনার পরপরই ভালো করে চেক করে নিন এবং আপনার হার্ড কপি ইনভয়েসটি যত্ন করে রাখুন। এটি আপনার এক্সচেঞ্জ প্রক্রিয়াকে দ্রুত ও ঝামেলামুক্ত করতে সহায়তা করবে।

"পণ্য এক্সচেঞ্জ সংক্রান্ত যেকোনো অনুরোধ গ্রহণ, বর্জন বা শর্ত পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত 'TORI' ম্যানেজমেন্টের কাছে সংরক্ষিত থাকবে। 
আমাদের পলিসি মেনে নিয়ে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ।"

Comments

Popular posts from this blog

Men

Women

কাপড়ের যত্ন